কঙ্গোর বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেল বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা

আন্তজার্তিক ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত কঙ্গোর মনুস্কো বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পুলিশের নারী শান্তিরক্ষীরা।

জাতিসংঘ পরিচালিত এই বিমানবন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন -১৪ এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা।

এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশ বিভূঁইয়ে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদার সঙ্গে, অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ।

আমরা অত্যন্ত আশাবাদী, বরাবরের মতো এবারেও আমরা সফল হবো। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে কাজ করে চলেছি নিরন্তর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.