শাহজালাল বিমানবন্দরে পাখি তাড়াতে ভরসা মাত্র ২ বন্দুক!

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
তিনটি টার্মিনাল ও রানওয়ের পাশাপাশি রয়েছে জলাশয়।
যেখানে মাছ চাষ করা হয়। এছাড়া রয়েছে সবুজ ঘাসে আবৃত মাঠ।
মাছ ও সবুজ ঘাস পাখিদের মনোযোগ আকর্ষণ করে।
আর এ কারণে সারাবছরই শাহজালালে থাকে পাখির উপদ্রব।
তবে শীত মৌসুমে সেখানে পাখির আনাগোনা বেড়ে যায়।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে, দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়ানোর হয় মাত্র দুটি বন্দুক দিয়ে!

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা যায়, সেখানে প্রায় প্রতিদিন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলিয়ে প্রায় আড়াইশ বিমান ওঠানামা করে।
কিন্তু পাখির কারণে এই বিমান ওঠানামায় পাইলটদের মাঝে-মধ্যেই বিড়ম্বনায় পড়তে হয়।
বলতে গেলে দুর্ঘটনার ভয়ে তারা আতঙ্ক নিয়েই বিমান ওঠানামা করায়।
পাখির কারণে ইতোমধ্যে শাহজালাল বিমানবন্দরে শতাধিকের বেশি ফ্লাইট জরুরি অবতরণে বাধ্য হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.