বাহরাইনে শেষ হলো সাধারণ ক্ষমার মেয়াদ

নতুন কোনো ঘোষণা ছাড়াই বাহরাইনে শেষ হয়েছে সাধারণ ক্ষমার মেয়াদ।
গত বছরের ২ এপ্রিল অবৈধ অভিবাসীদের জন্য করোনাভাইরাস পরিস্থিতিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাহরাইন সরকার এমন ঘোষণা দেয়।

তবে ভ্রমণ ও ট্রানজিট ভিসাধারীদের জন্য ২১ জানুয়ারি পর্যন্ত সে সুযোগ ছিল।
২০১৮ সালের ইমাম হত্যা ঘটনার পর যে আঁধারে এসে ঠেকছে বাংলাদেশের শ্রমবাজারে, সেই আঁধার কেটে আশার আলো দেখছেন প্রবাসীরা।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব (লেবার কাউন্সিলর) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের দেয়া তথ্যমতে, মোট অবৈধের সংখ্যা থেকে বৃহৎ সংখ্যার বাংলাদেশিরা বৈধ হয়েছেন। সহনীয় পর্যায় রয়েছে অবৈধের সংখ্যা। অন্তত আগের মতো অবৈধের সংখ্যা আর নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.