সৌদি আরব এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়াচ্ছে

বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) বাড়িয়েছে।

এশিয়ার দেশগুলোকে আগামী ফেব্রুয়ারি মাস থেকে বাড়তি দামে তেল কিনতে হবে ।

সৌদির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারির জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া মহাদেশের আমদানিকারক দেশগুলোর জন্য আরব লাইট ক্রুডের ওএসপি আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বাড়ানো হয়েছে।

একই সময়ে মার্কিন আমদানিকারকদেরও বাড়তি দামে কিনতে হবে সৌদি জ্বালানি তেল। যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বাড়িয়েছে সৌদি আরামকো। এটি আগের মাসের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বেশি। খবর ব্লুমবার্গের।

তবে ছাড় পাবেন ইউরোপীয় আমদানিকারকরা। উত্তর-পশ্চিম ইউরোপের আমদানিকারকরা ব্যারেলে এক ডলার ৯০ সেন্ট ছাড় পাবেন।

সুত্রঃ যুগান্তর

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.