শনিবার থেকে ভারতজুড়ে করোনাভাইরাসের গণটিকাকরণ শুরু

শনিবার থেকে ভারতজুড়ে করোনাভাইরাসের গণটিকাকরণ শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে দেশজুড়ে তিন লাখ স্বাস্থ্যকর্মীকে এ টিকা দেওয়া হবে। গণটিকাকরণের উদ্ধোধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থাকবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলবেন। খবর এনডিটিভির।

প্রধানমন্ত্রী ওই দিনই কো-উইন অ্যাপ উদ্বোধন করবেন। এই অ্যাপের মাধ্যমে কোভিড ভ্যাকসিনের সরবরাহ ও বিতরণের বিষয়ে নজরদারি করা হবে।

হিন্দুস্তান টাইসম জানিয়েছে, কর্তৃপক্ষ বিভিন্ন টিকা প্রয়োগ কেন্দ্রে পর্যাপ্ত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা মজবুত রাখার নির্দেশ দিয়েছে। যাতে জাতীয় পর্যায়ে গণ টিকাকরণ কর্মসূচির সূচনা সরাসরি কোনো বাধা ছাড়াই করা যায়।

প্রথম দিন দেশের ২৯৩৪টি কেন্দ্রে একসঙ্গে তিন লাখ স্বাস্থ্যকর্মীকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এক একটি সেশনে ১০০ জনকে টিকা দেওয়া হবে। এর মধ্যে কিছু কেন্দ্র বাছাই করা হয়েছে যার মাধ্যমে টিকা গ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন।

শনিবার নয়া দিল্লির এইমস ও সফদরজং হাসপাতালে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.