ভারতে করোনার টিকা নেয়ার পর ৪৪৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

ভারতে করোনার টিকা নেয়ার পর ৪৪৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এছাড়া টিকা নেওয়ার ২৪ ঘণ্টা পর মারা গেছেন একজন।

রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুই দিনে টিকা দেওয়ার পর ৪৪৭ জনের নানা ধরণের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, এবং বমিভাব।

এসব উপসর্গকে টিকাদানের বিরূপ প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাজেশন (এইএফআই) বলে বর্ণনা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, যে সাড়ে চারশো লোকের মধ্যে টিকা নেওয়ার পর নানা ধরনের অসুস্থতার উপসর্গ দেখা গেছে, তাদের মধ্যে কারা কারা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত ‘কোভিশিল্ড’ আর কারা ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ নিয়েছেন, সেই পরিসংখ্যান অবশ্য সরকার প্রকাশ করেনি।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে করোনার টিকাদান কর্মসূচীর সূচনা করেন। সারা দেশের তিন হাজার ছয়টি কেন্দ্রে একই সঙ্গে টিকাদান শুরু হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.