কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটে আগুন: ৫ মরদেহ উদ্ধার

ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে একইদিন দুপুর ৩টার দিকে পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

জানা যায়, ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সেরাম অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।

ভারতে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছে। যদিও ভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই আগুনে টিকা তৈরির ইউনিট ক্ষতিগ্রস্ত হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.