১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সিঙ্গাপুর: পররাষ্ট্রমন্ত্রী

সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার নতুন বাংলাদেশি শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, করোনার সময় মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছে, তবে নতুন নতুন চাকরির বাজার তৈরি হচ্ছে।
সুখবর হলো, সিঙ্গাপুর দশ হাজার নতুন বাংলাদেশি শ্রমিক নেবে এবং রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানো ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক দিকে রয়েছে।
শ্রমিকদের জন্য সিঙ্গাপুর দূতাবাস দৈনিক ৫০০ ঘণ্টা ওয়ার্ক পারমিট নিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ঢাকা ছাড়বেন।
সেখানে তিনি ২৪ ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.