‘রইসে’র আইটেম ডান্স নিয়ে ব্যস্ত সানি লিওন। এর পরপরই বলিউডের আরেক এক খানের সঙ্গে শুরু করবেন নতুন মিশন। যেখানে সানির নায়ক হবেন আরবাজ খান।
রাজীব ওয়ালিয়ার পরিচালনায় প্রথমবারের মতো আরবাজ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সানি। কিছুদিনের মধ্যেই কচ্ছেতে শুরু হবে ছবির চিত্রধারণের কাজ। এরপর উড়াল দিবেন দেশের বাইরে।
এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে আগামীকাল মুম্বাইয়ের সাবারবান স্টুডিওতে রেকর্ডিং এর মধ্য দিয়ে শুরু হচ্ছে সানি ও আরবাজের যৌথ যাত্রা। তবে সানি লিওনের ডেট নাকি পাওয়া যাচ্ছিল না। টানা তিন মাস ক্রমাগত বলার পর ডেট মেলে সানির। আর এবার ছবির কাজ শুরুর অপেক্ষা।
