এবার মাহির বিরুদ্ধে শাওনের মামলা

pic m_129845_129984এবার চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছেন তার ‘কথিত স্বামী’ শাহরিয়ার শাওনের পরিবার। মঙ্গলবার বিকালে তাদের বিয়ের কাবিননামা আদালতে উপস্থাপন করা হয়। এসময় শাওনের আইনজীবী বিল্লাল হোসেন জানিয়েছেন, মাহির বিরুদ্ধে প্রতারণাসহ বেশ কয়েকটি মামলার প্রস্তুতি নিয়েছে শাওনের পরিবার। তবে শাওন জামিনে মুক্তি পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গত ২২মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির বিয়ে হয়। এর পরের দিন শাওন নামের ঐ যুবক ক্ষুব্ধ হয়ে মাহিকে স্ত্রী দাবি করে তার সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর শনিবার মাহি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন।

গত রোববার মাহির এই কথিত স্বামী শাওনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। ডিবির জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন মাহির সঙ্গে তার পরিচয় স্কুলজীবন থেকে। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। মাহির সঙ্গে তার প্রেম ছিল বলেও দাবি করেছেন শাওন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.