প্রীতিলতার চলচ্চিত্রে বিবি রাসেল

Preetilota20160601082201বিবি রাসেলকে ফ্যাশন সচেতন অনেকেই আইকন হিসেবে দেখেন। তার খ্যাতি পৃথিবী জুড়ে। জনপ্রিয় এই ফ্যাশন ডিজাইনার এবার যুক্ত হয়েছেন নতুন একটি চলচ্চিত্রের সঙ্গে। ছবির নাম ‘প্রীতিলতা’। জানা গেছে, এ ছবির কসটিউম ডিজাইনার হিসেবে যুক্ত হয়েছেন বিবি রাসেল।

চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ ব্যক্তিত্ব। তার জীবনের গল্প নিয়েই চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন গোলাম রাব্বানী। আর চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। পূণ্য ফিল্মের ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ হবে বলে জানা যায় পরিচালক সূত্র থেকে।

এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে বিবি রাসেল বলেন, ‘এটা খুবই ভালো একটা কাজ হতে যাচ্ছে। আর আমি নিজেও চট্টগ্রামের মেয়ে। প্রীতিলতা সংগ্রামী নারীর প্রতিনিধিত্বকারি একটি চরিত্র। এ চলচ্চিত্রে কসটিউমের খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে।’

আগামী সেপ্টম্বর নাগাদ চলচ্চিত্রটির শুটিং করার কথা রয়েছে। এ চলচ্চিত্রের অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। তবে অনেকের সঙ্গে প্রাথমিক কথা চলছে বলে জানান পরিচালক। খুব শিগগির আরো বিস্তারিত জানানো হবে বলে জানা নির্মাতা সূত্র।

প্রসঙ্গত, এর আগে গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ চলচ্চিত্রে বাউল চরিত্রে অভিনয় করেছিলেন বিবি রাসেল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.