সিঙ্গাপুরে আইসিইউতে সংসদ সদস্য চিত্রনায়ক ফারুক

সিঙ্গাপুরে মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক অসুস্থ হয়ে পড়েছেন। জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতার ভাতিজি আসমা পাঠান রুম্পা।

তিনি জানান, চিত্রনায়ক ফারুক ৪ মার্চ থেকে সিঙ্গাপুরে রয়েছেন। নিয়মিত চেকআপের জন্যই সেখানে গিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবার (১৩ মার্চ) সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি এখন চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।’

চাচার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘তার সঙ্গে এখন কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ।’

ফারুকের সবশেষ অবস্থা জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘উনার ঘুম কম হচ্ছে। ভাবির সঙ্গে এই মাত্র কথা বলেছি, হি ইজ অল রাইট। নো প্রবলেম। উনার ছেলে সঙ্গেও কথা বলেছি, উনি ঠিক আছেন।’

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিলে তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.