হলিউডে ‘জমে উঠেছে’ মেকআপবিরোধী আন্দোলন

2016_06_13_12_31_55_XpjEx7W2fqkXcdwK6khtvoc5z379sT_originalহলিউডের নারী তারকাদের যেন উন্মুক্তভাবে দেখার সময় চলছে। তবে সেটি পোশাকের ক্ষেত্রে নয়, শুধুমাত্র তাদের চেহারায় থাকছে না কোন আবরণ। এবং সেটি হচ্ছে মেকআপ। মার্কিন গায়িকা আলিসিয়া কিস এই আন্দোলনে শামিল হতে চলেছেন। তার মত প্রাকৃতিক লুকে থাকার এই আন্দোলনে আরও আগে থেকেই রয়েছেন অন্যান্য বিখ্যাত নারীরা।

আলিসিয়া সম্প্রতি একটি প্রবন্ধ লিখেছেন যার শিরোনাম ‘উন্মোচন করার সময়ে আলিসিয়া কিস’। এখানে তিনি তার চেহারায় মেকআপের আবরণ সরিয়ে প্রাকৃতিক লুকে নিজেকে মজবুত করার ইচ্ছা পোষণ করেছেন। আলিসিয়ার ভাষায়, ‘আমি বাসা থেকে বের হওয়ার সময় বেশ উদ্বিগ্ন থাকতাম আমার চেহারা নিয়ে এবং মেকআপ নিয়ে। মেকআপ ছাড়া বের হলে যদি কেউ আমার সঙ্গে ছবি তুলতে চায়, এরপর সেই ছবি যদি সোশ্যাল সাইটে পোস্ট করে দেয়, এই ধরনের নিরাপত্তাহীন ভাবনায় থাকতাম।’

তবে এরপর একজন ফটোগ্রাফার তার নতুন অ্যালবাম ‘ইন কমন’-এর কভারের জন্য মেকআপ ছাড়া ছবি তুলতে উৎসাহ দেয়। এই প্রসঙ্গে তিনি বলেন2016_06_13_12_37_05_lEfaTvvPZFUIcf0osAU5xdpepxEQcR_original, ‘এভাবে সামনে আসার পর থেকে নিজেকে মজবুত ভাবা শুরু করছি। কারণ আমার প্রাথমিক উদ্দেশ্য ছিল নিজেকে উপলব্ধি করা। এরপর থেকে আমি নিজেকে কোন আবরণে আটকে রাখতে চাই না। শুধু আমার চেহারাই নয়, আমার মন, আমার আত্মা, আমার চিন্তাভাবনা, আমার স্বপ্ন, আমার পরিশ্রম এবং আমার আবেগও উন্মুক্ত রাখতে চাই।’

প্রসঙ্গত, হলিউডে মেকআপ ব্যবসা থেকে প্রচুর লাভজনক। মেকআপহীন সেলফির প্রচলন আজকাল তেমনভাবে দেখা না গেলেও এর মধ্যে কিছু তারকা এই জোয়ার থেকে আলাদা পদক্ষেপ নিয়েছেন। মেকআপ ছাড়াই তারা আসছেন ভক্ত দর্শকদের সামনে।2016_06_13_12_31_58_H3arDpM3xK4yb2LlexOvTkaFeLjYte_original

এই ফেব্রুয়ারিতে কিন্ডি ক্রোফোর্ড তার ৫০ তম জন্মদিনে মেকআপ ছাড়া সেলফি পোস্ট করেছিলেন সোশ্যাল সাইটে। এছাড়াও অন্যান্য নারী তারকা যেমন লেডি গাগা, সালমা হায়েক এবং কাইলি জেনারও তাদের প্রাকৃতিক চেহারা দেখিয়েছেন দুনিয়াবাসীকে। এছাড়াও এ আন্দোলনে শামিল হয়েছেন হালের টায়রা ব্যাংকস, মেগান ফক্স, জুই ডিসচানেল, অভিনেত্রী লুপিতা ইয়ং, আমান্ডা সেফ্রায়েডসহ বিখ্যাত সব তারকারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.