তরুণীর নগ্ন ছবি চুরি, জরিমানা দিল অ্যাপল

নিজের নষ্ট হওয়া মোবাইল ফোন সারাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের সার্ভিসিং সেন্টারে যান যুক্তরাষ্ট্রের ওরেগনের এক তরুণী।
টেকনিশিয়ান তার মোবাইল ফোনটি ঠিকও করে দেন। কিন্তু তারপরে বাধে বিপত্তি।
ওই তরুণীর বন্ধুরা তাকে জানায় তার ব্যক্তিগত তথা নগ্ন ছবি ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরপরেই টনক নড়ে বিশ্ববিদ্যালেয়ের ওই শিক্ষার্থীর। মামলা করেন অ্যাপলের বিরুদ্ধে।

অ্যাপলও ব্যবসায়ীক সুনাম ক্ষুণ্ণ হওয়ার ভয়ে জরিমানা দিতে রাজি হয়েছে।
পরে ওই ছাত্রীর মানহানীর জন্য কয়েক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানায়, এ ঘটনায় জড়িত তাদের দুই কর্মীকে ইতোমধ্যেই ছাটাই করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.