এবারে ম্যাক্সিম কভারে আবেদনময়ী প্রিয়াংকা

Priyanka20160619110551বেশ কিছুদিন আগেই টাইমস ম্যাগাজিনের জরিপে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া স্থান পেয়েছিলো বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায়। তবে এবার বিনোদন জগতের নামকরা ম্যাগাজিন ম্যাক্সিমের কভারে ঠাঁই নিয়ে আবারো বাজিমাত করলেন এই বলিউড কন্যা।

শুধু ঠাঁই নয় ম্যাক্সিমের জরিপে নির্বাচিত হয়েছেন সেরা আবেদনময়ী হিসেবেও।

জানা যায়, ম্যাক্সিম ম্যাগাজিনের জুন/জুলাই সংস্করণের স্বচ্ছ সাদা কভারে ঝলমলে কালো পোশাকে আবেদনময়ী লুকে দেখা যাবে দেশি গার্ল খ্যাত প্রিয়াংকাকে। শুধু কভার ফটোতেই নয় ম্যাগাজিনের ভেতরের ছবিগুলোতে নিজেকে আরো মেলে ধরেছেন এই তারকা। এমন সাফল্যে খুশি প্রিয়াংকা। ধন্যাবাদ জানিয়েছেন তার সকল ভক্ত শুভাকাঙ্খিদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.