ঈদুল আজহা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। অন্যদিকে, ঈদের পরদিন ঢাকা ফিরেছেন মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি মোবাইল সংযোগ ব্যবহারকারী।
শুক্রবার রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম।
অবিশ্বাস্য নয় যে ২২ জুলাই অবদি ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের গ্রাহক ঢাকার বাইরে গেছে।
অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম।’
