এবার হেলেনার ২ সহযোগী আটক

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।’

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.