‘অনেকটাই ঢিলে’ হয়ে গেছে বিধিনিষেধ

নতুন করে না বাড়ালে দুদিন পারেই শেষ হচ্ছে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ।

শেষদিকে এসে এই লকডাউন অনেকটাই ঢিলেঢালা হয়ে গেছে।
জনসাধারণ প্রয়োজনে যেমন ঘর থেকে বের হচ্ছে, তেমনি বিনা কারণেও বের হচ্ছে।
প্রধান সড়কগুলোতে গণপরিবহন না চললেও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা অবাধে চলাচল করছে।

এ ছাড়া পুলিশের চেকপোস্টগুলোতেও লকডাউনের শুরুতে যেমন কড়াকড় ছিল, এখন তা দেখা যাচ্ছে না। বেশিরভাগ চেকপোস্ট অবাধে পার হয়ে যাচ্ছে রিকশার যাত্রীরা।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন অঞ্চল ঘুরে লকডাউনের এমনি চিত্র দেখা গেছে।
তবে গণপরিবহন না চালাচল করায় রাজধানীতে চিরচারিত যানজট দেখা যাচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.