সুন্দরী নারীদের দুবাই পাচার করত তারা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতনে সহজ-সরল ও সুন্দরী নারীদের চাকরির প্রলোভন দেখাত একটি চক্র।
রাজি হলে উল্টো চক্রের সদস্যরাই নিজ খরচে পাসপোর্ট ও ভিসা করে নারীদেরকে দুবাইয়ে নিয়ে যেত।
তবে শর্ত থাকতো, পরিবারের সদ্যদের কাছে বিষয়টি গোপন রাখতে হবে।
দুবাইয়ে গিয়ে এসব নারীকে জোড়পূর্বক অসামাজিক কাজ করতে বাধ্য করে চক্রটি।
এ চক্রের চার সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার সকালে র‍্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এসব তথ্য জানান।

বীণা রাণী দাস জানান, রাজধানীর ডেমরা, কেরানীগঞ্জ ও ঢাকার মানিকগঞ্জ এলাকা থেকে নারী পাচারকারী চক্রের এই চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- মোছা. শামীমা আক্তার (২১), শংকর বিশ্বাস (২৫), শেখ হানিফ মিয়া (২৮) ও মো. জুয়েল হোসাইন (২৯)। তাদের কাছ থেকে মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়।
তবে চক্রের মূলহোতা রয়েছে দুবাইয়ে।
তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতেও কাজ করছে র‍্যাব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.