২০২০ সালে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।
ফেসবুক মেসেঞ্জার কে পিছে ফেলে এই তালিকার শীর্ষে উঠে এসেছে অ্যাপটি।
ডিজিটাল অ্যানালাইসিস কোম্পানি অ্যাপ অ্যানি (App Annie) এই তথ্য প্রকাশ করেছে।
পরিসংখ্যান বলছে, বিশ্বে সর্বোচ্চ ডাউনলোড কৃত পাঁচটি অ্যাপের চারটিই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুকের।
এই তালিকায় চাইনিজ অ্যাপ টিকটক একমাত্র সদস্য, যার মালিকানা ফেসবুকের নয়।
নিজ দেশেও শীর্ষে রয়েছে টিকটক। চীনের অভ্যন্তরে টিকটক অবশ্য পরিচিত Douyin নামে। এর মালিক চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স’।
চীনের সাথে বাণিজ্য যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে নির্বাহী আদেশে মাধ্যমে টিকটক ব্যান করেছিলেন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
এরপরও সেখানে বেড়েছে টিকটকের জনপ্রিয়তা।
