আগামী বছরের ২৬ মার্চ থেকে সারা দেশে ৫০০ টাকা ১০ এমবিপিএস ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সেবাদাতারা।
বর্তমানে সারাদেশে ৫০০ টাকায় ৫ এমবিপিএস সেবা পাচ্ছেন গ্রাহকরা।
চলতি বছরের জুনে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ‘একদেশ একরেট’ চালুর ঘোষণা দেয় বিটিআরসি।
এর দুই মাস পর বৃহস্পতিবার ব্রডব্যান্ড সেবায় এনটিটিএন ও আইআইজি অপারেটরদের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় খরচ কমবে ইন্টারনেট সেবাদাতাদের।
ব্রডব্যান্ড নীতিমালা অনুযায়ী, সর্বনিম্ন ১০ এমবিপিএস গতির ইন্টারনেটই হল ব্রডব্যান্ড ইন্টারনেট। এর নিচে গতি হলে তাকে বলা হয় ন্যারোব্যান্ড ইন্টারনেট।
বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেটের কথা বলা হলেও বাস্তবে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহককে দিয়ে থাকে ন্যারোব্যান্ড ইন্টারনেট।
