আইফোন ১৩ সিরিজের দাম জানা গেল

প্রযুক্তি প্রেমীদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে আইফোন।
অ্যাপল কোম্পানিও প্রতিবছর গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিগত ফোনগুলোর থেকে আরও উন্নত এবং আরও বেশি প্রযুক্তি সুবিধা সম্বলিত ফোন আনতে চেষ্টা করে।
কিন্তু করোনার মহামারির কারণে ব্যবসায়ে মন্দ যাওয়ার ভয়ে ২০২০ সালে অ্যাপল কোম্পানি কোনো ফোন বাজারে ছাড়েনি।
তবে চলতি বছর করোনা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় আইফোন ১৩ সিরিজ আনছে অ্যাপল।

আগামী ১৪ সেপ্টেম্বর একটি ডিজিটাল ইভেন্টে আইফোন ১৩ সিরিজের নতুন চারটি ফোন উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল।
নতুন মডেলের দাম নিয়ে বিশ্বব্যাপী আইফোনপ্রেমীদের কৌতূহলের অন্ত থাকে না।
এ’বারও তার ব্যতিক্রম নয়। অ্যাপক কোম্পানি এতদিন আইফোন ১৩ এর দাম গোপন রাখলেও শেষ পর্যন্ত ফোন বাজারে না আসতেই জানা গেল এর দাম। অ্যাপল হাব নামে একটি ব্লগিং সাইট দাবি করছে, বাজারে আসার আগেই আইফোন ১৩ এর দাম ফাঁস করে দিয়েছে তারা।

এবার আইফোন ১৩ এর চারটি মডেল আনছে অ্যাপল। চারটি মডেলের মধ্যে রয়েছে আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি।
আর চারটি মডেলের দামই ফাঁস হয়ে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.