যদিও কোন চমক নেই, তবুও অ্যাপল প্রেমীদের অপেক্ষা পালা শেষ হলো।
অবশেষে উন্মোচিত হলো আইফোন ১৩ সিরিজের নতুন ফাইভজি স্মার্টফোন।
মঙ্গলবার মধ্যরাতে অ্যাপল সিরিজের নতুন এই ফোনগুলো উন্মোচন করা হয়।
ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানায় নির্দিষ্ট কিছু দেশে ১৭ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করা যাবে, আর বাজারে আসবে ২৪ সেপ্টেম্বরে।
এছাড়াও আগের ফোনগুলির চেয়ে দ্রুতগতির ও বিদ্যুৎসাশ্রয়ী হিসেবে তৈরি করা
নতুন আইফোনগুলো চলবে অ্যাপলের তৈরি এ১৫ বায়োনিক প্রসেসরে। অ্যাপল জানিয়েছে, নতুন আইফোনের ডিসপ্লে আগের চেয়ে উন্নত।
এটি প্রায় ২০ শতাংশ বেশি উজ্জ্বল।
ধারাবাহিকতা বজায় রেখে এবারের সিরিজেও চারটি মডেলের আইফোনকে দুটি ভাগে ভাগ করা যায়।
একটি নন-প্রো আরেকটি প্রো মডেল।
নন-প্রো’র মধ্যে আইফোন ১৩, আইফোন ১৩ মিনি এবং প্রো’র তালিকায় আছে আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।
