গ্রাহকের লেনদেন আরও সাশ্রয়ী করতে ক্যাশ আউট চার্জ কমালো দেশের শীর্ষ মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
এখন মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪ টাকা ৯০ পয়সা খরচে একটি প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে পারবেন গ্রাহক।
বিকাশের এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, গ্রাহককে ক্যাশ আউটের জন্য বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।
শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিকাশ লেনদেনের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সারাদেশে বিকাশের সাড়ে পাঁচ কোটি গ্রাহক রয়েছে।
৯৫ শতাংশ গ্রাহকই মাসে ২৫ হাজার টাকার মধ্যে ক্যাশ আউট করে থাকেন।
সে বিষয়টিকে বিবেচনায় নিয়েই বিকাশ তার এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য এ সাশ্রয়ী ক্যাশ আউট চার্জ নিয়ে এসেছে।
