ডিশ দেখতে ব্যবহারকারীর লাগবে সেট টপ বক্স

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ডিশ ব্যবহারকারীরা সেট টপ বক্স না বসালে আর স্যাটেলাইট চ্যানেল দেখতে পারবেন না।
৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল নেটওয়ার্ক ডিজিটাল করা হবে।

এই সময়ের মধ্যে গ্রাহকদের সেট টপ বক্স বসাতে হবে।
না হলে আর টেলিভিশন দেখতে পারবেন না।
৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল করা হবে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরের সঙ্গে পুরোনো ১১টি জেলা শহরের কেবল নেটওয়ার্ক।

রোববার সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) এবং ড্রিস্ট্রিবিউটরদের নিয়ে সভার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.