বেবিচকের সায় মিললেও ‘লাল ফিতা’য় বন্দি বগুড়া বিমানবন্দর

বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাবতা যাচাইয়ের শেষ হয়েছে প্রায় তিনমাস আগে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রতিনিধিদল সম্ভাব্যতা যাচাই করেছে।
এটি চালুর পক্ষে তারা প্রতিবেদনও দিয়েছেন।
এখন বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে।
কিন্তু এতোকিছুর পরও বগুড়া বিমানবন্দর চালুর ‘সবুজ সংকেত’ বন্দি হয়ে আছে লাল ফাইলে।
সরকারের নির্দেশনা পেলেই বগুড়ার আকাশে ডানা মেলবে সম্ভাবনার পায়রা। বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতির চাকা।

সূত্র জানায়, গত ১৪ নভেম্বর বগুড়া বিমানবন্দর পরিদর্শন করে বেবিচক প্রতিনিধিদল।
বেবিচক সদর দফতরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) বেগম ইশরাত জাহান পান্না পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

ইশরাত জাহান পান্না জানান, তারা বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের কাছে একটি প্রতিবেদন দিয়েছেন।
তবে বিষয়টি এখন কোন পর্যায়ে আছে তা তিনি জানেন না।
অনুমতি মিললে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.