পাঠক, আপনি হয়তো নামটি শুনেই বিরাট কোহলির কথা ভেবে বসে আছেন, তবে এই বিরাট ভারতের সাবেক অধিনায়ক নন।
ঝারখণ্ডের প্রতিভাবান ব্যাটার বিরাট সিংয়ের কথাই বলা হচ্ছে এখানে। আইপিএলের নিলাম থেকে তাকে কেনেনি কোনো দল।
নিলামে নাম উঠলেও কেউই বিরাটের জন্য বিড করেনি।
ভিত্তিমূল্যে বিরাটের দাম ধরা হয়েছে ২০ লাখ রুপি।
সেই দামেও তাকে কেউ কিনতে আগ্রহী হয়নি।
সিংয়ের মতো অবিক্রীত রয়েছেন শচীন বেবিও।
তারও নিলামে নাম উঠেছিল।
নিলামের দ্বিতীয় দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
প্রথম দিনের শুরুতেই নিলামে উঠেছিল শিখর ধাওয়ানের নাম।
গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি।
এবার তাকে আর ধরে রাখেনি তারা। তাকে এ আসরে ৮ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।