শাহজালাল বিমানবন্দর এলাকায় ‘মুসাফিরখানা’ করবে দুই বেসরকারি প্রতিষ্ঠান

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকায় মুসাফিরখানা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও সংযুক্ত আরব আমিরাতের আলহাজ্ব ইয়াকুব সৈনিক ফাউন্ডেশন।

এই মুসাফিরখানায় প্রবাসী বাংলাদেশিরা ক্ষণিকের জন্য বিশ্রাম নিতে পারবেন, যেখানে মিলবে আহার ও নিদ্রার বন্দোবস্ত।

উদ্যোক্তারা জানান, বিমানবন্দরে অবরতণের পর প্রবাসফেরত বাংলাদেশিরা যানবাহন সংকটে নানামুখী জটিলতায় পড়েন।
কারও কারও রাস্তায় কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা।
এই মুসাফিরখানা তাদের কিছুটা স্বস্তি দিবে।

নির্ধারিত সময় দেখে বিমানবন্দর থেকে যাদের গাড়ি ধরতে হয় কিংবা যাত্রা করতে হয় তারা বিনা সংকোচে এই মুসাফিরখানায় অবস্থান করতে পারবেন।

আবার বিদেশগামী দূরের যাত্রীরা, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে নির্দ্দিষ্ট সময়ের পূর্বেই ঢাকা বিমানবন্দরে পৌঁছে যান, তারাও এখানে বিশ্রাম নিতে পারবেন। এছাড়া ইমিগ্রেশনে অকৃতকার্য যাত্রীদের তড়িঘড়ি করে বাড়ি ফেরার দুশ্চিন্তাও কমাবে এই মুসাফিরখানা।
এমন যাত্রীরা তাৎক্ষণিক বাড়ি ফেরার সামর্থ্য না থাকলেও হোটেলের বারান্দায় দাঁড়াতে হবে না। সরাসরি এই মুসাফিরখানায় অবস্থান করতে পারবেন তারা।

ফাউন্ডেশন দুটোর কর্তারা জানান, আগামী দুয়েক মাসের মধ্যে এই মুসাফিরখানা স্থাপনের জন্য বাড়ি বরাদ্দ করবেন তারা।
শুরু হবে প্রাথমিক সেবা প্রদান কার্যক্রম।
এরপর নিজস্ব ভবন তৈরি হয়ে গেলে সেখানে সব কার্যক্রম স্থানান্তর করা হবে। পাশাপাশি মুসাফিরখানায় অবস্থানরত বিদেশগামী যাত্রীদের বিভিন্ন দেশের আইন-কানুন ও ইমিগ্রেশন সম্পর্কে ধারণা দেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.