‘নাপা নয়, মায়ের বিষ মাখানো মিষ্টি খেয়ে ২ শিশুর মৃত্যু’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী ইটভাটা শ্রমিক ইসমাইল হোসেন ও রীমা বেগমের দুই শিশু ইয়াছিন মিয়া (৭) ও মোরসালিন মিয়া (০৪) নাপা সিরাপ নয়, মায়ের দেওয়া বিষ মাখানো মিষ্টি খেয়ে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। পরকীয়া প্রেমের জন্য মা এ ঘটনা ঘটিয়েছে।

দুই শিশু নিহতের ঘটনায় তাদের পিতা ইসমাইল হোসেন শিশু দুটির মা রীমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ বৃহস্পতিবার ভোরে মা রীমা বেগমকে গ্রেপ্তার করে।
তবে পরকীয়া প্রেমিক সফিউল্লাহ পলাতক রয়েছেন।
তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্যা মোহাম্মদ শাহীন গ্রেপ্তার রীমা আক্তারের বরাত দিয়ে জানান, প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন শিশুদের মা।
পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে হত্যা করেন মা।
পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নাপা সিরাপের রি-অ্যাকশন হয়েছে বলে প্রচার করা হয়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.