টানা তৃতীয় দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

করোনায় আক্রান্ত হয়ে টানা তৃতীয় দিনের মতো সারাদেশে কারও মৃত্যু হয়নি।
এর আগে মঙ্গল ও বুধবার করোনায় মৃত্যুশূন্য ছিল বাংলাদেশ।
ফলে করোনায় দেশে মোট মৃত্যু রয়েছে ২৯ হাজার ১১২ জনই।

তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩৩ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার ২৪ ঘণ্টায় ১৮২ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৮ শতাংশ।
তবে এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানায় অধিদপ্তর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.