প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দুই বছর পর আপনি গতকাল (বৃহস্পতিবার) অভ্যন্তরীণ থেকে বেরিয়েছেন, অনুগ্রহ করে যে কোনো একজন শ্রমিকের বাড়িতে যান।
তার দুপুরের খাবারের প্লেটটা দেখেন।
তাদের খালি প্লেটটা দেখলে আপনার চোখ কান্নায় ভেসে যাবে।
আজ শ্রমিকেরা যদি অন্ন না পায় তাহলে কলকারখানা টিকে থাকবে না, দেশ টিকে থাকবে না।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিতের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এ মানববন্ধনের আয়োজন করে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে রেশনিং ব্যবস্থার কোনো বিকল্প নাই।
দুই কোটি নাগরিকে প্রত্যেক সপ্তাহে রেশনিং দিতে হবে।
সেখানে যেন দুর্নীতি না হয় তার জন্য সর্বদলীয় কমিটি গঠন করতে হবে।
