‘করোনায় দুশ্চিন্তা নেই, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়বে–এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই।
ফলে চলমান শিক্ষাপ্রতিষ্ঠান অব্যাহতভাবে চালু থাকবে।
তিনি বলেন, তবে যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করবে সরকার।
এ জন্য টাস্কফোর্স গঠন করে জাতীয় নীতিমালা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
চলতি মাসেই এর অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছি। ফলে অনলাইন-অফলাইন দুটো মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

শুক্রবার চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের একাধিক মন্ত্রণালয় কাজ করছে।
এরই মধ্যে বাজার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ফিরেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.