‘বাংলাদেশের এই বিজয় গুরুত্বপূর্ণ’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
শুক্রবার রাতে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ দলের এই বিজয় গুরুত্বপূর্ণ।
এই বিজয় বড় দলগুলোর বিপক্ষে লড়াই করতে অনুপ্রেরণা যোগাবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সফরের বাকি ম্যাচগুলোতেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩৮ রানের জয় পায় বাংলাদেশ।
এর আগে ৩১৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ৪৮.৫ ওভারে প্রোটিয়াদের অলআউট করে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা করে ২৭৬ রান।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.