রিকশার লাইসেন্স দেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রিকশার লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ শনিবার (১৯ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের দ্বিতীয় পরিষদের ৭ম করপোরেশন সভায় (বাজেট সভায়) রিকশার লাইসেন্স প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিটি গঠন করা হয়েছে।

গত বছর থেকে রিকশার নিবন্ধন দিতে শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এবার রিকশা নিবন্ধন দিতে উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনও।

পাঁচ সদস্যের ওই কমিটি অনুমোদন দিয়ে ইতোমধ্যে অফিস আদেশে জারি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.