‘ইতিহাস বিকৃতিকারীরা কখনো ক্ষমা পাবে না’

যারা ইতিহাসকে ধামাচাপা দিতে চান, বিকৃতি করতে চান তারা কখনো ক্ষমা পাবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবে না। তাকে খাটো করতে পারবে না। তাকে (আমরা) হৃদয়ে ধারণ করি। এ আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কল্পনা বাস্তবায়ন করছেন।
এজন্য দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.