তওবা করে বিএনপিকে জনমুখী রাজনীতিতে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের

বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি বিএনপিকে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান।

সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান সেতুমন্ত্রী।

‘আওয়ামী লীগ সরকার গণবিরোধী, স্বাধীনতাবিরোধী ও রাষ্ট্রবিরোধী’— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তার এমন হাস্যকর বক্তব্য বছরের সেরা কৌতুকের মর্যাদা পেতে পারে।
স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে যারা রাজনীতি করে এবং সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে তাদের মুখে এমন নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই মানায় না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.