একসঙ্গে ৬ হাজার হলে মুক্তি পাচ্ছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’!

‘কেজিএফ’ মানেই যেন এক অন্যরকম উন্মাদনা।
এই সিনেমাটির প্রথম চ্যাপ্টার মুক্তির পর থেকেই সবার অপেক্ষা ছিল চ্যাপ্টার দুই-এর। তবে মুক্তি হবে হবে করেও বারবার পিছিয়েছে এর মুক্তির তারিখ।
এবার কেজিএফ-ভক্তদের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।
১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

যদিও এখনো মুক্তি পায়নি ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর ট্রেলার, তবে ২৭ মার্চ ভারতের বেঙ্গালুরুতে এর ট্রেলার লঞ্চ-এর আয়োজন করেছে কর্তৃপক্ষ।
ট্রেলার মুক্তির বিষয়ে সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলাকে বলেন, ‘ট্রেলারটি আমাদের সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে, যেখানে ভারতের সব ইন্ডাস্ট্রির লোকজন উপস্থিত হবে।
অনুষ্ঠানটি হোস্ট করার জন্য আমরা বলিউডের একজন বড় ব্যক্তিত্বের সঙ্গেও আলোচনা করছি।’

‘কেজিএক চ্যাপ্টার ২’ মুক্তি প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক বলেন, ‘আমরা অন্য বড় চলচ্চিত্রগুলোর মধ্যে হারিয়ে যেতে চাইনি।
আমরা চেয়েছিলাম আকর্ষণের কেন্দ্রে থাকতে।
কর্নাটকে পুনীত রাজকুমারের একটি সিনেমা মুক্তি পেয়েছিল এবং সিনেমাটি মুক্তির পরই আমাদের প্রচারণা শুরু করতে চেয়েছিলাম।
আমরা পুনীত রাজকুমারের শেষ সিনেমার সঙ্গে আমাদের প্রচারণার সংঘর্ষ করতে চাইনি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.