‘ভারত বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে’

‘বাংলাদেশ ভারত না, ভারত বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, অনেকে বলে আওয়ামী লীগ মানে দেশ ভারতের, আরে আমরা ভারত হবো কি ভারত বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে।
গড় আয়ুতে আমরা এগিয়ে।
যেখানে আমাদের গড় আয়ু ৭৪ বছর সেখানে ভারতের ৬৫।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘প্রজন্ম ৭০ বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভা ও সাংগঠনিক পতাকা উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যুহার, স্যানিটেশন, পানি ব্যবস্থাপনা- সবকিছুতে আমরা ভারতের চেয়ে এগিয়ে। পাকিস্তানের কথা কী বলবো, পাকিস্তান আরও পেছনে।
ভারত আমাদের সাহায্য করেছে, সে জন্য তাদের সম্মান জানাই।
কিন্তু আমরা তো তাদের থেকে এগিয়ে।
আমাদের কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ করতে পারেন।

তিনি বলেন, আমরা দেশের ৫০ বছর পূর্তি পালন করছি- এরমধ্যে একটি ফাঁকি আছে। সাড়ে ২১ বছর আমরা ক্ষমতায় ছিলাম। আর অন্যান্য দল ২৯ বছর ক্ষমতায় ছিল।
২১ বছরে আমাদের কী কী উন্নয়ন হয়েছে আর তাদের কী হয়েছে?
তাদের আসলে কোনো লক্ষ্য ছিল না। দেশকে অকার্যকর রাষ্ট্র করতে চেয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.