রাজধানীতে ফ্ল্যাট বিক্রি শূন্যের কোঠায়

রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম। প্রায় দুই যুগ ধরে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিলেন। অবসর নিয়ে তিনি এখন এক্সেসরিজ আমদানি করেন। পাশাপাশি সাব-কন্ট্রাক নিয়ে করছেন পোশাক তৈরির কাজ।
বহুদিনের ইচ্ছা রাজধানীতে একটি মাথা গোঁজার ঠাঁই বা নিজের ফ্ল্যাটের।
প্রস্তুতিও নিয়েছিলেন মিরপুর এলাকায় ফ্ল্যাট কেনার। কিন্তু বাধ সাধে লাগামহীন দাম। বর্তমানে প্রতি স্কয়ার ফুটে প্রায় এক হাজার টাকা বেশি চাওয়ায় তার সব হিসাব এখন গরমিল।

সাইদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জাগো নিউজকে বলেন, আমি একটা নির্দিষ্ট অর্থ ফ্ল্যাটের জন্য রেখেছিলাম।
কিন্তু এখন অতিরিক্ত দাম চাওয়ায় আমার ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হচ্ছে না। রড-সিমেন্টের দাম কমলে ফ্ল্যাটের দাম কমতে পারে। তখন আবার ভাবতে হবে।

একই কথা জানালেন, চিকিৎসক দম্পতি ফারুক হাসান ও আইনজীবী শিরিন আক্তার। আর আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সংশ্লিষ্টরা বলছেন, প্রতি মাসে যেখানে গড়ে প্রায় দুই হাজার ফ্ল্যাট বিক্রি হয় সেখানে গত এক মাসে এই হার বলা চলে শূন্যের কোঠায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.