অলাভজনক জেনেও শুধুমাত্র ‘বেগমপাড়া’র যাতায়াতকারীদের অর্থপাচারের জন্য ঢাকা-কানাডার ফ্লাইট চালু করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এক আলোচনাসভায় তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই ঢাকা থেকে টরন্টো (কানাডা) সরাসরি ফ্লাইট হচ্ছে।
একটা ট্রায়াল ফ্লাইট হয়েছে, এখন চালু করবে।
গতকালই বিমানের যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে, এই ফ্লাইটটা কেন করা হলো আমরা জানি না। কারণ এটা কোনোমতেই লাভজনক ফ্লাইট নয়।