সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাতবার্ষিকী পালিত

ঢাকা: ০১ সেপ্টেম্বর – যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৪৬তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিমান বাহিনী সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও বেসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিমান বাহিনী ঘাঁটি ‘বঙ্গবন্ধু’ দুই শহীদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে।

এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার ৬নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.