৮ উইকেটে হারল বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে

ত্রিদেশীয় সিরিজে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল না বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর স্বাগতিক নিউজিল্যান্ডের কাছেও ৮ উইকেটে হেরেছে। ১৩৮ রান তাড়ায় চতুর্থ ওভারে ফিন অ্যালেনের উইকেট তুলে নিতে পারলেও বাংলাদেশ পরে বল হাতে প্রভাব রাখতে পারেনি। দুই উইকেট হারানো দলটি ১৭.৫ ওভারেই জয় নিশ্চিত করেছে।

মূলত ডেভন কনওয়ে ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের জুটিই জয়ের ভিত গড়ে দেয়। ৮৫ রানের জুটিটি ভাঙেন হাসান মাহমুদ। ১৫তম ওভারের শেষ বলে উইলিয়ামসনকে সহজ ক্যাচে পরিণত করেন হাসান। কিউই অধিনায়ক ২৯ বলে ১টি চারে ৩০ রানে ফিরেছেন।

তার পর গ্লেন ফিলিপস ও কনওয়ে মিলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। ফিলিপস ৯ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রান করে জয়টা সহজ করেছেন। শরিফুলের বলে তার দুই ছক্কার মারে ১৩ বল আগেই জয় নিশ্চিত হয়েছে। ম্যাচ জয়ের নায়ক কনওয়ে ৫১ বলে অপরাজিত ছিলেন ৭০ রানে। তাতে ছিল ৭টি চার ও ১ ছক্কার মার। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। ম্যাচসেরা ১৪ রানে দুটি উইকেট নেয়া ব্রেসওয়েল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.