৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলির!

সম্প্রতি তুমুল আলোচিত ও সমালোচিত হন চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী। গোপনে বিয়ে ও সন্তানের বিষয়টি হুট করেই প্রকাশ করেন বুবলী। সে সময় থেকেই চলছিল তাদের সংসার ভাঙার গুঞ্জন। কিন্তু এবার সেই গুঞ্জনই সত্যি হয়েছে।

একাধিক সূত্রে জানা যায়, ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন।

সম্প্রতি অভিনেত্রী বুবলী ফেসবুক পোস্টে জানিয়েছিলেন ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা বলেননি।

এর আগে করে ২০১৭ সালের ১০ এপ্রিল দুই বছরের সন্তান আব্রহাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হন অপু। আব্রহাম নায়ক শাকিবের সন্তান বলে জানান এ অভিনেত্রী।

জানা যায়, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। আব্রহাম শাকিব-অপুর সন্তান। পরে বিষয়টি শাকিবও স্বীকার করে নেন। কিন্তু সে সময় শাকিব সম্পর্কে জড়িয়ে পড়েন বুবলীর সঙ্গে। ফলে ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই জুটির দাম্পত্য জীবনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.