ফের গোপনে বিয়ে করেছেন অপু বিশ্বাস!

দুর্গাপূজার পুরো সময়টায় এবার কলকাতায় ছিলেন অপু বিশ্বাস। এ উৎসব আনন্দের মধ্যে আবারও গুঞ্জন তাকে নিয়ে। এর কারণ তিনি নিজেই।

কলকাতায় পূজা উদযাপনের সময় সিঁদুর খেলায় অংশ নিয়েছিলেন অপু। ঠিক সে সময় দেওয়া কিছু টিভি সাক্ষাৎকারেও তার সিঁথিতে সিঁদুর দেখা গেছে। এ কারণেই শুরু হয়েছে গুঞ্জন, তবে কি ফের বিয়ে করেছেন অপু!

শাকিব খানের সঙ্গে ডিভোর্সের পরও বিজয়াতে অপুর সিঁথিতে সিঁদুর, ফের লুকিয়ে বিয়ে? এ শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা ৬ অক্টোবর সংবাদও প্রকাশ করে।

অপু নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সম্প্রতি তিনটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তার সিঁথিতে সিঁদুর দেখা যায়।

রবিবার (৯ অক্টোবর) রাতে অপু লেখেন, সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.