শাকিব খানের বিরুদ্ধে শাহবাগে মানববন্ধন

দেশের নামি সুপারস্টার হয়েও বিয়ে করে গোপন, সন্তান প্রকাশ্যে আসা পর স্ত্রীকে ডিভোর্স এমন বেশ কিছু বিষয় সামনে এনে শাকিব খানের বিরুদ্ধে মানববন্ধন করছেন একদল ছাত্র সমাজ। শনিবার শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সম্মেলিত ছাত্র সমাজের ব্যানারে বেশ কয়েকজন ছাত্র এই মানবন্ধন করেন।

 

মানবন্ধনে অংশ নেওয়া তরুণদের হাতে থাকা প্লেকার্ডে লেখা ছিলো, ‘শাকিব খানের বিরুদ্ধে এফডিসির কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।’

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর টেলিভিশন লাইভে প্রকাশ্যে নিয়ে আসেন অপু।

 

ফের একই কাণ্ড ঘটিয়েছেন ঢালিউড খান। এবার চিত্রনায়িকা শবনম বুবলীও এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন ফেসবুক পোস্টে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.