মুস্তাফিজ ফিরছেন শুক্রবারে

2c5e836ac9e2ae005299c739c3f2e928-12994350_10154047547367012_5525579260141010236_nঅ্যান্ড্রু ওয়ালেসের সঙ্গে দেখা করে আজ সুখবরই শুনেছেন মুস্তাফিজুর রহমান। অস্ত্রোপচার পরবর্তি কোনো জটিলতা নেই তাঁর বাঁ কাধে। বরং এখন পর্যন্ত হওয়া উন্নতিতে সন্তুষ্ট ওয়ালেস। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে আগামী শুক্রবারই লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন বাঁহাতি এই পেসার।
ওয়ালেসের সঙ্গে দেখা করতে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ফোর্টিয়াস হাসপাতালে যান মুস্তাফিজ। পরীক্ষা নিরীক্ষা করে তাঁর অবস্থার উন্নতিতে সন্তুষ্টি জানিয়েছেন এই শল্যবিদ। দেবাশীষ চৌধুরী বলেছেন, মুস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে এবং আগামী শুক্রবারেই লন্ডন থেকে রওনা দেবেন তাঁরা। মুস্তাফিজকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। ঢাকায় ফিরে সেটাই অনুসরণ করা হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে ৫ মাসের মধ্যে মুস্তাফিজ সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে আশা দেবাশিষের। তবে টেনিস বলে বোলিং শুরু করতে পারবেন এক মাস পর থেকেই। ব্যাটিংও করতে পারবেন তখন থেকেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.