বলিউডে কাজ করার ইচ্ছে হিরো আলমের, হিরোইন হিসেবে দীপিকাকে চাই

স্যোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল আশরাফুল আলম ওরফে হিরো আলম। স্যোশাল মিডিয়ায় একেক সময় একেক বিষয় নিয়ে হাজির হয়ে বেশ আলোচিত-সমালোচিত তিনি। ফেসবুক ও ইউটিউবে কখনো অভিনয়, কখনো গান গেয়ে, কখনো কবিতা আবৃত্তি করে ট্রলড হন এই ভাইরাল তারকা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবার নাকি তিনি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করতে চান।

সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের সমশেরগঞ্জে গিয়েছিলেন হিরো আলম। সেখানে তিনি বান্ধবী রিয়া মনির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাকে দেখতে হাজারও মানুষ ভিড় করেন।

সেই অনুষ্ঠানে হিরো আলম জানান, তিনি ভারতীয় সিনেমায় অভিনয় করতে চান। এটা তার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু তার শর্ত একটাই, তিনি দীপিকা পাড়ুকোনকে চান। দীপিকাকে তার বিপরীতে অভিনয় করানো হলেই কেবল তিনি ভারতীয় চলচ্চিত্রে কাজ করবেন।

হিরো আলম বলেন, ‘দীপিকাকে আমার খুব ভালো লাগে। তাই আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই! এটা আমার একটা স্বপ্ন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.