সিয়াম-সুনেরাহর চুমুর ভাইরাল ভিডিও, যা বললেন সিয়ামের স্ত্রী

অভিনেতা সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের সিনেমার শুটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এখনও তুমুল আলোচনা-সমালোচনা চলছে নেট দুনিয়ায়।

নেটিজেনদের এই আলোচনার মাঝেই সিয়ামের স্ত্রী শাম্মী রুশাফি অবন্তী গণমাধ্যকে বললেন, ‘সিয়াম ও সুনেরাহ একে অপরের খুব ভালো বন্ধু, সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু।’

শুধু তা-ই নয় সিয়াম সুনেরাহর চুমু নিয়ে সিয়ামের স্ত্রী অবন্তী তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন, ‘কেউ ভালোবেসে চুমু দেয় নাই, চড়ও রাগ করে মারে নাই। আমার ইনবক্সে মেসেজ ও নোটিফিকেশনে ভরে গেছে।’ অবন্তীর এই স্ট্যাটাস দেখে মনে হচ্ছে তিনি সবাইকে এ আলোচনা-সমালোচনা এখন থামাতে বলছেন।

 

উল্লেখ্য, বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে চুমু দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চুমু দেওয়ার পরপরই সিয়াম সুনেরাহর গালে সজোরে একটি চড় বসিয়ে দেন। চড় দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিভিন্ন গণমাধ্যমর সংবাদ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’র ফাঁকে সিয়াম-সুনেরাহর শুটিংয়ের ভিডিও কেউ একজন ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত তা ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হুডি পরা সিয়ামের পাশে দাঁড়িয়ে কনসার্ট দেখছেন সুনেরাহ। এ সময় হঠাৎ সিয়ামকে চুমু খান সুনেরাহ। সুনেরাহ চুমু খাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সজোরে চড় মারেন সিয়াম। তবে ভিডিওর শেষ দিকে শুটিংয়ের ক্যামেরা লক্ষ্য করা গেছে।

এ ব্যাপারে সুনেরাহ গতকাল গণমাধ্যমকে জানান, ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে তারা অংশ নিয়েছিলেন। সে সময়ের ভিডিও এটি। নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম ও সুনেরাহ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.