ভিসাপ্রাপ্ত হজযাত্রীদের বিমান টিকিট রোববারের মধ্যে সংগ্রহের জন্য হজ এজেন্সি মালিক ও অংশীদারদের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
কোনো এজেন্সি টিকিট সংগ্রহে ব্যর্থ হলে এবং হজযাত্রী প্রেরণে অনিশ্চয়তা দেখা দিলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশকোনা হজ ক্যাম্প পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল শনিবার এক চিঠিতে এ সব কথা বলেন।