বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় হার

আইসিসি নারী টি২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছে নিগার সুলতানার দল।

আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১০৭ রান তুলতে পারে বাংলাদেশ। প্রথম তিন ব্যাটার ব্যর্থ হওয়ার পর অধিনায়ক নিগার ৫০ বলে ৫৭ রান করে দলের মান বাঁচান। অজিদের পক্ষে জর্জিয়া ওয়্যারহাম তিনটি উইকেট নেন।

এরপর অধিনায়ক মেগ ল্যানিং (৪৯ বলে ৪৮) এবং এলিসা হিলির (৩৬ বলে ৩৭) ব্যাটে ভর করে সহজ জয় পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ দলের পক্ষে মারুফ আক্তার ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।

আগামী শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কিউই নারীরাও দুটি ম্যাচে হেরেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.